নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ রানা মোহাম্মদ সোহেল আটক হয়েছেন। গতকাল রবিবার বিকেলে চুনারুঘাট উপজেলা সদরে এলাকাবাসী তাােক আটপক করে। পরে তাকে পুলিশের কাছে সেপর্দ করা হয়।
জানা গেছে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের পাকুড়িয়া ব্রিজের কাছে তার গাড়িটি যানজটে পড়ে। এ সময় অটোরিকশা চালক তার গাড়িটি সরিয়ে পরে ব্রিজে ওঠার জন্য বললে এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক বাধে। একপর্যায়ে মেজাজ হারিয়ে সাবেক এমপি রানা মোহাম্মদ সোহেল ব্যক্তিগত পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছুড়েন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় তিনি নিজেকে সাবেক মেজর দাবি করেন। এক পর্যায়ে জনতা তাকে আটক করে চুনারুঘাট পুলিশের কাছে সোপর্দ করে।
রানা মোহাম্মদ সোহেল জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি। ২০১৮ সালে জাতীয় পার্টির নীলফামারী-৩ আসন থেকে নির্বাচিত হন। সোহেল বাংলাদেশ সেনাবাহিনীর মেজরও ছিলেন। তার বাড়ি জলঢাকায়।
