সোনারগাঁয়ে টিস্যু ফ্যাক্টরির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে একটি টিস্যু ফ্যাক্টরির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার মেঘনাঘাটে টিস্যু ফ্যাক্টরির ওই গোডাউনে আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, সকালে মেঘনাঘাটের একটি টিস্যু কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর  পেয়ে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত