কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় হওয়া দ্বিতীয় মামলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেনের (৫৮) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৮ নভেম্বর) কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ৪ নম্বর আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা এ রিমান্ড মঞ্জুর করেন। তোফায়েল কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হকের ভাতিজা ও উপজেলা আ. লীগের সদস্য। গত বুধবার রাতে নিজ গ্রাম উপজেলার শ্রীপুর ইউপিট বসুয়ারা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোমবার আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক ও কুমিল্লার আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুহাম্মদ বদিউল আলম সুজন শুনানিতে অংশ নেন। বদিউল আলম সুজন বলেন, মামলার তদন্ত কর্মকর্তার চাহিদা অনুযায়ী আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এ বিষয়ে তোফায়েলের পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, আমরা রিমান্ড আবেদন নামঞ্জুর করে তোফায়েল হোসেনের জামিন আবেদন করেছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে রাষ্ট্রপক্ষের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
আটকে আছে বাংলাদেশে ‘পুষ্পা-২’ ও ‘বহুরূপী’র মুক্তি