অনলাইন রিসোর্স ব্যবহার কেন জানবেন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:১৬ এএম

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ডিজিটাল লিটারেসির গুরুত্ব বেড়েছে। শিক্ষার্থীরা  বা কর্মজীবী যদি ডিজিটাল লিটারেসির দক্ষতা অর্জন করতে না পারেন, তাহলে তারা অ্যাকাডেমিক ও ক্যারিয়ার জীবনে পিছিয়ে যান। তাই এ বিষয়ে শিক্ষার্থীরা বা কর্মজীবীদের গুরুত্ব দেওয়া উচিত। ডিজিটাল লিটারেসির মাধ্যমে অনলাইন রিসোর্স ব্যবহারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো

সুবিধামতো কোর্স করার ব্যবস্থা : অনলাইন ডিগ্রি প্রোগ্রামের সুবিধা হলো যিনি শিখবেন তার নিজস্ব গতি ও সময়সূচিতে কোর্স সুযোগ পান। ফলে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা অন্যান্য কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। অনলাইন প্রোগ্রামগুলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো জায়গা থেকে ক্লাস করার সুবিধা দেওয়ায় যাতায়াত খরচ হয় না। শিক্ষার্থীরা কর্মজীবনের সঙ্গে তাল মিলিয়ে শিখতে পারেন।

গবেষণার দক্ষতা উন্নয়ন : অনলাইন রিসোর্স ব্যবহার করে শিক্ষার্থীরা গবেষণার দক্ষতা বাড়াতে পারেন। গুগল স্কলার, পাবমেড, জেট অব সায়েন্স ইত্যাদি অনলাইন ডেটাবেইস তাদের গবেষণামূলক কাজের জন্য অপরিহার্য। বিভিন্ন গবেষণাপত্র, নিবন্ধ এবং থিসিস ব্যবহার করে নিজেদের কাজকে সমৃদ্ধ করতে পারেন। এই দক্ষতা তাদের অ্যাকাডেমিক জীবনে বড় ভূমিকা রাখবে।

নেটওয়ার্কিং : অনলাইন ডিগ্রি প্রোগ্রাম শিক্ষার্থীদের বিশ্বের অন্যান্য ছাত্র এবং পেশাদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পায়। অনলাইন ডিসকাশন বোর্ড, গ্রুপ প্রজেক্ট এবং ভার্চুয়াল নেটওয়ার্কিং ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সহকর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এবং এমন সম্পর্ক গড়ে তুলতে পারেন যা তাদের ক্যারিয়ারে সফল হতে সাহায্য করে। শিক্ষার্থীরা অতিথি বক্তৃতা, মেন্টরশিপ প্রোগ্রাম এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে তাদের অধ্যয়নের ক্ষেত্রে পেশাদারদের সঙ্গে সংযোগ করার সুযোগ পান। যা পরামর্শ এবং সমর্থন পেতে এবং ইন্টার্নশিপ, চাকরির সুযোগ এবং অন্যান্য পেশাগত উন্নয়নের সুযোগ উন্মুক্ত হয়। অনলাইন প্রোগ্রামগুলো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছাত্র এবং পেশাদারদের সঙ্গে সংযোগ তৈরিতে সহায়তা করে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা প্রদান করে। যা ব্যক্তিগত উন্নয়ন ও সমৃদ্ধ ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ।

ডিজিটাল নাগরিকত্বের গুরুত্ব : ডিজিটাল নাগরিকত্বের ধারণা শিক্ষার্থীদের শেখায় কীভাবে দায়িত্বশীল অনলাইন ব্যবহারকারী হতে হয়। কীভাবে অন্যদের প্রতি শ্রদ্ধাশীল এবং অনলাইনে নেতিবাচক আচরণ থেকে দূরে থাকতে হয়।

অনলাইন কোর্সের উপযোগিতা : শিক্ষার্থীরা ক্লাসে, নিজ বাড়িতে থেকে বা ইন্টারনেট সংযুক্ত যেকোনো স্থান থেকে কোর্স সম্পূর্ণ করতে পারেন। এ ছাড়া অনলাইন প্রোগ্রামে পাঠ্যক্রম সামগ্রী, লেকচার এবং অন্যান্য রিসোর্স পাওয়ার অ্যাক্সেস সর্বক্ষণ পাওয়া যায় বলে শিক্ষার্থীরা দিনের যেকোনো সময়ে পড়াশোনা এবং অ্যাসাইনমেন্ট করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত