নারায়ণগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে শাকিল নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নাসিকের ৯নং ওয়ার্ডের জালকুড়ি খিলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের নাম ও পরিচয় শনাক্ত করে সিআইডি ও পিবিআই’র টিম।

নিহত মো. শাকিল (২৬) গাইবান্ধা জেলার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ী এলাকার মো. কুদ্দুসের ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম মাসদাইর কাংকারমোড় মোস্তাক মিয়ার বাসায় ভাড়া থাকতেন। 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল আলম জানান, সকালে গলাকাটা রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে যায়। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত