আসিফ নজরুল বললেন

অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলেরসুযোগ আছে

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৮ এএম

আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের শুদ্ধতা রক্ষার জন্য অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয়েছে, তবে তা হবে সীমাবদ্ধ ক্ষেত্রে। এ ছাড়া বিচারে শুদ্ধতা রক্ষায় ট্রাইব্যুনালের আইনে রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত বুধবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪’ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এর আগে এ আইনে রাজনৈতিক দলের বিচার নিয়ে শুরুতে আলোচনা হলেও পরে এ বিষয় থেকে সরকার সরে আসে। এ ছাড়া আইনে ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘সবাই মিলে চিন্তা করছি যে, বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না।’ আইনে ট্রাইব্যুনালের অন্তর্র্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচারকাজ বিলম্বিত হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের অন্তর্র্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে। তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে।’ গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত