কুমিল্লা

গরু চুরিতে বাধা দেওয়ায় গাড়ি চাপায় শিক্ষার্থীকে হত্যা, গ্রেপ্তার ২

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি করে নেওয়ার সময় ফারজানা আক্তার পিংকী (১৯) নামের এক শিক্ষার্থীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকায় আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম ও নোয়াখালী জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাঙ্গড্ডা ইউপির পরিকোট গ্রামের ইউনূসের ছেলে বখতিয়ার জসিম (৩২) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানগপুর গ্রামের খালপাড় এলাকার মৃত কাবিল মিয়ার ছেলে রুবেল (৩৫)।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক। তিনি জানান, আসামিদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়। আসামিরা আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

উল্লেখ্য- চলতি বছরের ১৮ অক্টোবর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির তালতলা-আটগ্রাম সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশফের সামনে একটি গরু বাঁধা ছিল। চোরের দল গরুটিকে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ গরুর মালিক আসমা বেগম তা দেখে বাঁধা দিলে তাকে বেড়ধক মারধর করে। মায়ের চিংকার শুনে মেয়ে পিংকি বাঁধা দিতে মাইক্রোবাসের সামনে দাঁড়ালে চোরের দল তাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই রাতে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত