নতুন অ্যান্ড্রয়েড ফিচার এনেছে ক্যাসপারস্কি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:১২ এএম

ডিজিটাল স্টকিং থেকে সুরক্ষা দিতে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি তাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে ‘হু ইজ স্পাইয়িং অন মি’ নামে নতুন একটি ফিচার যুক্ত করেছে। স্টকারওয়্যার শনাক্তকরণের পাশাপাশি, এই ফিচারটি ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক ডিভাইস শনাক্ত করে অফলাইন স্টকিং থেকেও সুরক্ষা দেবে।

সর্বশেষ স্টেট অফ স্টকারওয়্যার রিপোর্ট অনুসারে, বিশ্বব্যাপী ৪০ শতাংশ মানুষ স্টকিং বা সন্দেহভাজন গুপ্তচরবৃত্তির শিকার হচ্ছে। ডিজিটাল স্টকিং মোকাবিলায় ক্যাসপারস্কি তার অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপটি ‘হু ইজ স্পাইয়িং অন মি’ দিয়ে আপডেট করেছে, ব্যবহারকারীরা এখন ফ্রি ভার্সন ব্যবহার করতে পারবেন।

এই ফিচারটিতে রয়েছে একটি স্টকারওয়্যার স্ক্যানার, যা গোপনে ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করা অ্যাপ শনাক্ত করবে, রয়েছে একটি ব্লুটুথ ট্র্যাকার স্ক্যানার, যা ১০০ মিটারের মধ্যে সন্দেহজনক ডিভাইস খুঁজে বের করবে এবং রয়েছে রিস্ক অ্যাসেসমেন্ট টুল, যা ক্ষতিকর ডিভাইস শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করবে। এছাড়া ফিচারটি ব্যবহারকারীরা ট্রাস্টেড ডিভাইস লিস্ট তৈরি, ব্লুটুথ কার্যকলাপ ট্র্যাক এবং প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত