চোটে জর্জর বাংলাদেশ দল। শুরুটা হয়েছিল মুশফিকুর রহিম দিয়ে। তারপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে দুজনে খেলতে পারেন উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। ওয়ানডে সিরিজেও যে তাদের পাওয়া যাবে না সেটাও নিশ্চিত ছিল প্রায়।
এবার চোটের মিছিলে সামিল হয়েছেন তাওহীদ হৃদয়। আর তিন শর্তের কোনোটির সমাধান বিসিবি না দিতে পারায় খেলবেন না বলে জানিয়েছেন সাকিব আল হাসান।
বগুড়াতে ফুটবল খেলতে গিয়ে কুঁচকিতে টান পড়েছে তার। এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষা করছে নির্বাচক প্যানেল। শর্ত পূরণ না হওয়ায় সাকিবও জাতীয় দলে খেলবেন না। ফলে উইন্ডিজের বিপক্ষে সাদামাটা দল নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। খেলোয়াড় সংকটে সমস্যায় পড়েছেন নির্বাচকরা। টেস্ট ক্রিকেটারদের নিয়ে গড়তে হচ্ছে ওয়ানডে দল।
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, জাকির হাসান, মাহিদুল ইসলাম অংকন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনের থেকে চারজনকে ওয়ানডে দলে নেওয়া হতে পারে। এ অবস্থায় নির্বাচক প্যানেল থেকে শান্তকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বলা হচ্ছে।
সূত্র জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে কুঁচকিতে গ্রেড টু টিআর হওয়া শান্ত চোট পরিচর্যা করছেন। পুরোপুরি সুস্থ না হয়ে আন্তর্জাতিক সিরিজ খেলতে গেলে নতুন করে চোটে পড়তে পারেন বলে শঙ্কা মেডিকেল বিভাগের।
ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি ভিনি রদ্রিসহ আরও যারা
উইন্ডিজে ওয়ানডেতেও খেলছেন না সাকিব