পার্বত্য শান্তিচুক্তির ২৭তম বর্ষপূর্তি আজ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি আজ রবিবার। ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষে জনসংহতি সমিতি এ চুক্তিতে স্বাক্ষর করে।

পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, আমরা দীর্ঘসময় ধরে অপেক্ষায় ছিলাম পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়ন হবে। তারপরও আমরা বর্তমান সরকারের দিকে আশার আলো নিয়ে বসে আছি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন (পিসি জেএসএস) লারমা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমার প্রত্যাশা বর্তমান সরকার চুক্তি বাস্তবায়ন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত