সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা 

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। আজ সোমবার সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

দেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ ও ফ্যাক্স ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলাপ্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামি ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত