ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে ঢুকে হামলা-ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় নগরীর শামসুর রহমান রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালিয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিব। স্বৈরাচারের দালালরা আর কিছু করতে পারবে না। আগামী ১৩ ডিসেম্বর কোনো কর্মসূচি খুলনায় পালন করতে দিব না।
উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম তানভীর, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, রাফসান, মিনহাজুল ইসলাম সম্পদ, মহররম হাসান মাহিম, তারেক, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, সুমাইয়া বান্না ও আফসা প্রমুখ।
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
মুঘল আমলের মির্জাপুর শাহী মসজিদ