সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল নিখোঁজ হওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে তার ভক্তদের মাঝে আতঙ্ক দেখা দেয়। সম্প্রতি একটি শো করার জন্য মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন। মঙ্গলবারে তার ফেরার কথা ছিল কিন্তু তিনি ফেরেননি। এমনকি ফোনেও তাকে পাওয়া যাচ্ছিলো না।
প্রায় ২৪ ঘণ্টায়ও কোনও খোঁজ না পাওয়ায় তার স্ত্রী মুম্বাইয়ের সান্তা ক্রুজ থানায় নিখোঁজ-এর অভিযোগ দায়ের করেছিলেন। এরপরই পুলিশি তৎপরতায় সুনীলের খোঁজ মেলে। কিন্তু কোথায় ছিলেন সুনীল? কীভাবে পুলিশ তাকে খুঁজে পেলেন?
সুনীল স্ত্রী সরিতা জানান, গত সোমবার একটি অনুষ্ঠানে মুম্বাইয়ের বাইরে যেতে হয় সুনীলকে। মঙ্গলবারই ফিরে আসার কথা ছিল তার। কিন্তু হনির্দিষ্ট সময়ের পরও তিনি ফিরে না আসায় শুরু হয় খোঁজ। কিন্তু ফোন না পেয়ে আরও দুশ্চিন্তায় পড়েন স্ত্রী।
এদিকে পুলিশে অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টা যেতে না যেতেই খোঁজ মেলে সুনীলের। সুনীলের দাবি, তিনি দিল্লিতে ছিলেন। ফোন চুরি হয়ে যাওয়ায় যোগাযোগ করতে পারেননি কারও সঙ্গে। সরিতা জানান, স্বামীর সঙ্গে তার কথা হয়েছে। পুলিশের সঙ্গেও সুনীলের কথা হয়েছে।
কিন্তু কী ঘটেছিল সুনীলের সঙ্গে? কী করে তিনি দিল্লি পৌঁছুলেন, কিভাবে ফোন হারাল, কিছুই জানা যায়নি এখনও। প্রশ্ন উঠছে, তবে কি অভিনেতাকে অপহরণ করা হয়েছিল! জানা গেছে, পুলিশের সঙ্গে কথা বলার সময় মুম্বাইয়ের বিমান ধরার তাড়া আছে বলে জানিয়েছেন সুনীল। ফলে ঠিক কোন সমস্যায় তিনি পড়েছিলেন তা এখনও জানা যায়নি।
সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করেছেন খিজির হায়াত