কর্ণফুলীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকা গোপালগঞ্জ এলাকার মিলন (৩০) ও আবদুল জলিল (৪৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব-৭। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মিলন ও জলিলকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার ইয়াবাসহ দুই আসামিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেপ্তার দুইজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত