বাবা কেভিন কারেন ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার। বড় ভাই টম কারেন ও ছোট ভাই স্যাম কারেন প্রতিনিধিত্ব করছেন ইংল্যান্ডের। ভাইদের পথে না হেঁটে বাবাকে অনুসরণ করলেন বেন কারেন।
ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে বেন জায়গা করে নিলেন জিম্বাবুয়ের জাতীয় দলে। বাবা কেভিন কারেন ছিলেন বোলার। জিম্বাবুয়ের হয়ে ১১ ওয়ানডে খেলেন। আর বেন ব্যাটসম্যান।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সেই দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার বেন কারেন। প্রথমবারের মতো আফ্রিকার দেশটির জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
১৯৯৬ সালের ৭ জুন ইংল্যান্ডের নর্দাম্পটনে জন্মগ্রহণ করেন বেন। তার বেড়ে ওঠা ও ক্রিকেটে হাতেখড়ি হয় সেখানেই। ২০১৮ সালের আগস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে টি-টোয়েন্টি দিয়ে স্বীকৃত ক্রিকেটে অভিষেক।
জিম্বাবুয়ের ঘরোয়া পর্যায়ে খেলা শুরু করেন ২০২২ সাল থেকে। জিম্বাবুয়ের চলমান লিস্ট 'এ' প্রতিযোগিতায় এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বেন। চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ২৫৮ রান।
দেশটির প্রথম শ্রেণির প্রতিযোগিতাতেও এখন পর্যন্ত তিনিই রান সংগ্রাহকদের তালিকার সবার ওপরে বেন কারেন।
টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১১ ডিসেম্বর। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৭ ডিসেম্বর থেকে। এরপর আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
২৬ ডিসেম্বর প্রথম এবং আসছে ২ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে।
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় মেসিকে দেখে রাগ হচ্ছিল এমবাপ্পের
বিদায় বললেন নানি
বাছাইপর্বে ভারতকেই চেয়েছিল বাংলাদেশ, জানালেন কাবরেরা