চট্টগ্রামের রাউজান থানায় হওয়া হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতার পৃথক তিন মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেয়। চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন জানান, রাউজান থানায় করা তিন মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে। আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলেও মামলার নথিপথ চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় সেটার শুনানি হয়নি। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
×
