শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানার বিরুদ্ধে অনিয়ম, ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমানের কাছে লিখিত আকারে এ অভিযোগ করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, পারমিস সুলতানা অনিয়ম, ঘুষ-দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে সাবেক মন্ত্রী নওফেল ও নারায়ণগঞ্জের সাবেক এমপি শামিম ওসমানের নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মসিউল আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা জানান, প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত