বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাপেক্স বোর্ড রুম, বাপেক্স ভবন (লেভেল-৬), ৪ কাওরান বাজার বা/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়।
বাপেক্স পরিচালনা পর্ষদ-এর চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর সাবেক সচিব ইসতিয়াক আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারগণ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আলোচ্য অর্থবছরে এ কোম্পানির মোট আয় ৮৯৫.১৩ কোটি টাকা এবং মোট ব্যয় ৪৯১.৩৩ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে বাপেক্স আয়কর পরবর্তী ২৭৩.০০ কোটি টাকা মুনাফা করেছে। কোম্পানি বর্ণিত অর্থবছরে ৩৬৫.৫৬ কোটি টাকা সরকারি রাজস্ব হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করেছে। শেয়ারহোল্ডার ও পর্ষদ সদস্যগণ সভায় বাপেক্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোম্পানির সার্বিক কর্মকাণ্ডের আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
বিশ্বের প্রথম ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক