চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার পর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জোসে রামোস হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়। খবর বাসসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। তার সফরে অফিশিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। এ ছাড়া ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে।
