মহান বিজয় দিবসে গতকাল সোমবার পটুয়াখালীর দুমকিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবদুল আজিজ সরকার, সাধারণ সম্পাদক মো. সোহরাব শরীফ, ডেপুটি কমান্ডার আবদুল লতিফ প্যাদা, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ হাওলাদার, এসএম মো. নুর ইসলাম, আবদুর রাজ্জাক, ছিদ্দিকুর রহমান, আবদুর রহিম, মো. আবদুল খালেকসহ ১৩৬ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপহার তুলে দেওয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধাসহ অন্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
