আজ টোল ছাড়াই ৯ ঘণ্টা ব্যবহার করা যাবে রাজধানীর এক্সপ্রেসওয়ে

  • আজ দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল লাগবে না এলিভেটেড এক্সপ্রেসওয়েতে
  • আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে যানজট এড়াতে এই সিদ্ধান্ত
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

আর্মি স্টেডিয়ামে আজ ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে ওই এলাকায় যানজট এড়াতে আজ দুপুর ২টা থেকে টোল ছাড়াই ব্যবহার করা যাবে এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‌্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

রাত ১১টা পর্যন্ত এই সুযোগ থাকবে।

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, 'স্পিরিট অব জুলাই কনসার্ট' উপলক্ষে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ব্যতীত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী ‌র‌্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।’

এই অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত