সাভারের আশুলিয়ায় পুরাতন অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে শিসা তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিবেশ দূষণের দায়ে ওই অবৈধ কারখানাটি বন্ধ করে দিয়ে মেশিনপত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া অবৈধ কার্যক্রম পরিচালনা করায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে আশুলিয়ার কুরগাঁও পূরাতন পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরেই অবৈধ কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে শিসা তৈরী করে আসছিল। শিসা তৈরীর সময় পরিবেশসহ জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সুনির্দ্দিষ্ট অভিযোগের সত্যতা খুঁজতে বৃহস্পতিবার কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ কারখানাটির মাধ্যমে পরিবেশের ক্ষতি করার প্রমাণ পাওয়ায় কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে সকল মেশিনপত্র। এ ছাড়া অভিযানের খবর পেয়ে কারখানার মালিক গা ঢাকা দিলেও এক শ্রমিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন সমন্বয়ক তরিকুল ইসলাম