বরিশালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও সাইডলেনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার বেলা ১১টায় অশি^নী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘দেশ জুড়ে ৪০ লাখ ব্যাটারিচালিত যানবাহনের চালক আছেন, যারা প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষের জীবিকার সঙ্গে জড়িত। অথচ তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা বা লাইসেন্সের ব্যবস্থা নেই। বরং তারা প্রতিনিয়ত হয়রানি এবং চাঁদাবাজির শিকার হচ্ছেন।’
বক্তরা আরও বলেন, ‘বিসিসির টোকেন ব্যবসায়ীদের রিনিউয়ালের সিদ্ধান্ত প্রকৃত চালকদের জন্য বৈষম্য বাড়াবে এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা অবিলম্বে টোকেন ব্যবস্থা বাতিলের দাবি জানাচ্ছি।’
