জনবাণী সম্পাদকসহ ৪ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

জনবাণী সম্পাদক শফিকসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ-বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রেস ইউনিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস ইউনিটির আহ্বায়ক এফ রহমান রূপক ও সদস্য সচিব শাহাজালাল উজ্জল ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, যুগ্ম আহ্বায়ক হুময়ুন মজিব, তোফায়েল ইসলাম, হাফিজুর রহমান, মনসুর রহমান পাশা, মো. রায়হান, জাকিয়া হোসেন, মো. নাদিম আহমেদ, ফাতেমা নাসরিন প্রমুখ। 

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক শফিকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার পর মামলা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তারা কি বাংলাদেশকে সাংবাদিকদের বসবাস অনুপোযোগী মানচিত্র বানাতে চায়? যদি তা না হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশ প্রেস ইউনিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসবে। একই সঙ্গে ১৭৭ জন সাংবাদিক গত ৩ মাসে চাকরিচ্যুত হয়েছেএন, তাদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত