চার বছরের শিশুকে হত্যার অভিযোগে মা আটক 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

ঢাকার সাভারে আহম্মদ উল্লাহ আলিফ নামের চার বছরের প্রতিবন্ধী শিশুকে হত্যার অভিযোগে তার মা জাহান নাসরিনকে (৩০) আটক করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

এর আগে রাতে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ একই এলাকার আরিফুল রহমান হাসানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, চার বছর বয়সী আলিফ প্রতিবন্ধী ছিলেন। সে কারণে তার মা নাসরিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রোববার রাতে হঠাৎ ঘরের দরজা বন্ধ করে ছেলের মাথায় আঘাত করেন। পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, শিশুটি প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে হত্যা করেছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত