কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে ভারত থেকে আসা ১৪৫ বস্তা চিনিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা-সংকুচাইল সড়কের নবীয়াবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ২ টি পিকআপ গাড়িতে বোঝাই করা ১৪৫ বস্তা চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের সোহেল মিয়ার ছেলে মো. রনি (২২) অপরজন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন (৪৭)।
জানা যায়, ভারতীয় অবৈধ চিনি বোঝাই দুটি পিকআপ রাতে বাঙ্গরা বাজারে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার বাঙ্গরা-সংকুচাইল সড়কের নবীয়াবাদ এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন দুটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪৫ বস্তা ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪৫ বস্তা ভারতীয় চিনি ও দুটি পিকআপসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ চিনির ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবিধান বাতিল হলে মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদকে অস্বীকার করা হবে
আগামী ৩ দিন তাপমাত্রা কমে বাড়তে পারে শীত
১৪ দিন পর উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র