জামালপুরে টিকেটসহ কালোবাজারী গ্রেপ্তার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম

আন্তঃনগর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৪০টি টিকেটসহ মাসুদ রানা (৩৮) নামের এক টিকেট কালোবাজারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে জেলার মেলান্দহ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তি মেলান্দহ পৌর শহরের জালালপুর পশ্চিমপাড়া গ্রামের মো.সুরুজ্জামানের ছেলে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় কিছু অসাধু ব্যক্তি অতিরিক্ত মূল্যে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে রেলওয়ে থানা পুলিশ মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালায়। এ সময় যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে টিকেট বিক্রির সময় মাসুদ রানাকে ৪০টি টিকেটসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি রবিউল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত