পটিয়া 

কেক কেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৫৫ পিএম

চট্টগ্রামের পটিয়ায় কেক কেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দিনগত রাতে (৪ জানুয়ারি) ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা কেক কাটেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে দিবসটি পালন করেন।

এদিন রাত ১২টা ১ মিনিটে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইণ হসপিটাল এলাকায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পরে সাবেক ছাত্রনেতা ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার খোরশেদ আলমের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেপ্তারের ভয়ে আত্মগোপন চলে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত