বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় শাহ বন্দেগী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শাহ মোহাম্মদ রিফাত হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৩ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০ টা ৪০ মিনিটের দিকে শেরুয়া বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ মোহাম্মদ রিফাত হোসেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকার মো. রহিদুল ইসলামের ছেলে।
সেভেন সিস্টার্সকে বাঁচাতেই মুক্তিযুদ্ধে সহায়তা করে ভারত: সারজিস