উল্লাপাড়ায় ৪ জনের মৃত্যুদন্ড ৮ ব্যক্তির যাবজ্জীবন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের দুই কৃষককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদ- ও আটজনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে মৃত্যুদন্ড পাওয়া চারজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আটজনকে ২৫ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে আদালত।

গতকাল রবিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন চক পাঙ্গাসী গ্রামের হাসানুর হাসু, কাওছার আলী, মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের আশরাফ আলী, মোতালেব হোসেন, রেজাউল হোসেন, দুলাল শেখ, মনিরুল ইসলাম, সাদ্দাম শেখ, বেল্লাল হোসেন ও আওয়াল শেখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চক পাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে একই গ্রামের আবুল কালামের জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে ২০১৭ সালের ২১ জানুয়ারি আবুল কালামের পক্ষের লোকজন সাইফুল ইসলামের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় আহত সাইফুল ইসলাম ও মকবুল হোসেন পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত