নীলফামারী জেলা কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম

নীলফামারী জেলা কারাগারে জাহিদুল ইসলাম (৪০) নামে এক হাজতির (৩১২৮/২৪) মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে অসুস্থ অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত হাজতি জেলার ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে ও একটি বিচারাধীন মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন। 

কারাগার সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত দুইমাস ধরে কারাগারে হাজতি হিসাবে বন্দি হয়ে আছেন।

 

নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, শ্বাসকষ্ট ও এ্যাজমা রোগের কারণে প্রায় ১০ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। কারাগার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার সকাল ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত