জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক মাহমুদা আক্তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আওয়ামী লীগের নেতারা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর হোসেন, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ ও ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মতিউর রহমান মতি।
আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেন। তাদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় নাশকতা ও বিএনপি মিছিলের হামলার ঘটনায় মামলা রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী মো. রাশেদুল ইসলাম খোকন বলেন, 'মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৮ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্ত্রীসহ সাবেক এমপি শফিকুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা
প্রতিবেশীদের দোষারোপ করা ইসলামাবাদের ‘পুরনো রীতি’: ভারত