শেরপুরের নকলায় বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার কুর্শাবাদাগৈড়, পাইস্কা, শিববাড়ী, ধনাকুশা, বন্দটেকী, গৌড়দ্বার রুনীগাঁও এলাকার আটটি ইটভাটাকে মোট ৪৭ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি ইটখোলা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
