কানাডাকে যুক্ত করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের!

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন মানচিত্র শেয়ার করেছেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র শেয়ার করেন যেখানে রাজ্য সীমানা মুছে ফেলে যুক্তরাষ্ট্র এবং কানাডাকে এক দেশ হিসেবে দেখানো হয়েছে। এমনকি সেখানে দেশের নামের জায়গায় ‘ইউনাইটেড স্টেটস’ লেখা ছিল। এরপর তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে দুটি দেশের এলাকা যুক্তরাষ্ট্রের পতাকার রঙে আঁকা হয়েছে এবং সঙ্গে লেখা ছিল, ‘ওহ কানাডা’। এর আগে, মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আর্থিক শক্তি ব্যবহার করে তার প্রতিবেশী দেশ কানাডাকে শোষণ করতে পারে। সেই সঙ্গে কানাডার রপ্তানি পণ্যগুলোর ওপর কড়া শুল্ক আরোপের হুমকি দেন।

তবে ট্রাম্পের এমন দাবির পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাল্টা জবাব দিয়ে মঙ্গলবার এক্সে এক পোস্টে তিনি বলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এটা কখনোই সম্ভব নয়। দেশটির বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পয়লিভরও একইভাবে বলেছেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হবে না। ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রস্তাবের প্রত্যাখ্যান সত্ত্বেও, অটোয়ার রাজনীতিবিদরা দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার গুরুত্বের কথা বলেছেন। কারণ কানাডা নির্বাচনী মৌসুমে প্রবেশ করছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা এবং বাণিজ্য সম্পর্কের বিষয়টি তুলে ধরে ট্রুডো বলেছেন, দুই দেশ একে অন্যের সবচেয়ে বড় বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার। সে সুবাদে উভয় দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এবং কর্মীরা উপকৃত হচ্ছে।

৭৮ বছর বয়সী ট্রাম্পের কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কখনোই ভালো সম্পর্ক ছিল না। গত বছর নভেম্বরের নির্বাচনে জয়ের পর ফ্লোরিডার মার-এ-লাগোতে বৈঠকের সময় প্রথমবার ট্রুডোর সামনে উত্থাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত