মাধবপুরের শাহজিবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকালে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মো. মনসুর মিয়ার মেয়ে উর্মি আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইউম উল্লাহর মেয়ে দিলারা খাতুন (৩২) ও রুমি আক্তার (২৫)।
নিহত উর্মি ও দিলারা হরিতলায় অবস্থিত একটি ডেনিম কোম্পানিতে শ্রমিক হিসাবে চাকরি করতেন। তারা অলিপুরে ভাড়া বাসায় থাকতেন। সেখান থেকে টমটমে কর্মস্থলে আসার পথে রিয়াজনগরে বিপরীতদিক থেকে আসা একটি বাস টমটমটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অপর দুইজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, নিহতদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
একনজরে আজকের দেশ রূপান্তর (১১ জানুয়ারি)