নিউজিল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হিসেবে পূর্ণকালীন দায়িত্ব পেয়ে মাত্র একটি সিরিজ বা তিনটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মিচেল স্যান্টনার। এবার তার সামনে বড় পরীক্ষা- মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়নস ট্রফি। আজ এই আসরের জন্য দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এতে জায়গা পেয়েছেন এখনো ওয়ানডে অভিষেক না হওয়া পেসার বেন সিয়ার্স ।
প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা ভাগ্যবান, হাতে প্রতিভাসম্পন্ন অনেক খেলোয়াড় থাকায়। তাই দল দেওয়াটা একটু চ্যালেঞ্জের। দিনশেষে আমরা তাদেরকেই বেছে নিয়েছি যারা আমিরাত ও পাকিস্তানের কন্ডিশনে নিজেদের সেরাটুকু দিতে পারবেন।’
২৬ বছরের সিয়ার্সের পাশাপাশি সুযোগ পেয়েছেন আরেক পেসার উইলিয়াম ও’রউর্কে এবং অলরাউন্ডার ন্যাথান স্মিথ। তিনজনেরই এটা প্রথম আইসিসি আসর। ব্যাটিং লাইনআপে অভিজ্ঞ কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ডেভন কনওয়েরাও আছেন দলে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে আছেন কিউইরা।
নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ন্যাথান স্মিথ, মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, উইলিয়াম ও’রউর্কে এবং বেন সিয়ার্স।
উইন্ডিজ সিরিজে নেই আফ্রিদি, ফিরলেন সাজিদ-আবরার
মেসিকে ইউরোপে খেলার অনুমতি দিচ্ছে মায়ামি