শাহ্জালাল ইসলামী ব্যাংক

চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৩১ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৮৯তম সভায় সর্বসম্মতিক্রমে আক্কাচ উদ্দিন মোল্লা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ফকির আখতারুজ্জামান নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা পোশাক শিল্প রপ্তানি বাণিজ্যে নিজেকে নিয়োজিত করেন। ফকির আখতারুজ্জামান ফকির নিটওয়্যারস লিমিটেড, ফকির ইকো নিটওয়্যারস  লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত