রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার পূর্বাভস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
গতকাল রবিবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ৭২ ঘণ্টার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেইসঙ্গে এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বুধবার দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। এ কদিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে।
আবারও ভাইরাস?
যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াল কানাডা