পাকিস্তানের সঙ্গে লেগে থাকা ‘আনপ্রেডিকেটেবল’ তকমাটির আরও একবার ব্যবহার দেখা গেল। চ্যাম্পিয়নস ট্রফির যে স্কোয়াড তারা ঘোষণা করেছে তাতে এমনটাই মনে হওয়ার কথা। ফেরা আর বাদ পড়াদের তালিকা দেখে চমক লাগাটাই স্বাভাবিক।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জেতার কারিগরদের একজন ফখর জামানকে ফেরানো হয়েছে পাকিস্তান দলে। সেই সঙ্গে ফিরেছেন ইমাম-উল-হকও। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন এ দুজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলাকালীন চোটে পড়া সাইম আইয়ুবকে বাদ দেওয়া হয়েছে দল থেকে।
অভিজ্ঞ ও পরিচিত মুখগুলোর পাশাপাশি আনকোড়া নতুনদেরও জায়গা মিলেছে এই দলে। এ তালিকায় আছে সুফিয়ান মুকিম, কামরান গুলাম, ইরফান খান নিয়াজির মতো ক্রিকেটাররা। ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান স্কোয়াড:
ব্যাটার: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, আবদুল্লাহ শফিক, উসমান খান, কামরান গুলাম
উইকেটকিপার: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), হাসিব উল্লাহ
অলরাউন্ডার: সালমান আলি আগা, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম
স্পিনার: আবরার আহমেদ
পেসার: শাহিনশাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন
১০ জনের ম্যানইউর কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় আর্সেনালের
হ্যাজেলউডকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে অজিরা