সব দল নিয়েই কাজ করবেন পারফরম্যান্স অ্যানালিস্ট

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ এএম

ফুটবলারদের মানোন্নয়নে সম্প্রতি পারফরম্যান্স অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতদিন স্বাধীনভাবে কাজ করা নাসিফ ইসলাম বাফুফের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়েছেন। শুরুতে ধারণা করা হয়েছিল শুধু জাতীয় দল নিয়েই কাজ করবেন তিনি। তবে নিজেই জানালেন শুধু জাতীয় দল নয়, কাজ করবেন সব দল নিয়েই, ‘চাহিদার ওপর ভিত্তি করে সব দলের সঙ্গেই কাজ করব। জিপিএস ট্র্যাকিং কিংবা অন্যান্য অ্যানালাইসিস যা যা প্রয়োজন আমরা করবো।’ জিপিএস ট্র্যাকিং কিংবা অন্যান্য তথ্যের জন্য সফটওয়্যারের ওপর নির্ভর করতে হয়। সেসব সফটওয়্যার  নির্দিষ্ট বার্ষিক ফি প্রদানের মাধ্যমে। বর্তমানে সেসব সাবস্ক্রিপশন শেষ হলেও আবারও সাবস্ক্রিপশন নেওয়া হবে। নাসিফ বলেন, ‘এই বিষয়ে বাফুফে সভাপতি আমাদের অনুমতি দিয়েছেন। কাজের স্বাধীনতা দেওয়া  হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত