চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে (৫০) রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের হালিশহর থানা-পুলিশ। ওই থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘রবিবার সন্ধ্যায় ঢাকার কলাবাগান এলাকা থেকে চসিকের সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। একটি মারামারির মামলায় মো. ইলিয়াছকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই মামলার ১ নম্বর আসামি। গতকাল সোমবার সাবেক এই কাউন্সিলরকে আদালতে তোলা হয়েছে।
×
