আমগাছে ঝুলছিল যুবকের লাশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩৩ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার নাম বিপ্লব (৩৫)। তিনি ঢাকার বাড্ডা থানার বেড়াইত এলাকায় আক্তার হোসেনের ছেলে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় বিপ্লব উপজেলার ভবেরচর ইউনিয়নের নতুন বলাকী গ্রামে শ্বশুর রুহুল আমীনের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় পারিবারিক অশান্তির কথা ভেবে শ্বশুরবাড়ির লোকজন তাকে চলে যেতে বলে। পরে গভীর রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় নতুন বলাকী গ্রামের চাঁন মিয়ার বাড়ির সামনের গাছে একটি লাশ ঝুলে থাকতে দেখে ডাক-চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে লাশটি বিপ্লবের বলে নিশ্চিত করে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজম গতকাল বলেন, ‘ছেলেটা মাদকাসক্ত ছিল। লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত