আগস্ট বিপ্লবে সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার (২০ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া। গ্রেপ্তার সাইদুর রহমান সুজন বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার উদ্দেশ্যে প্রকাশ্যে অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গুলি ছুড়তে দেখা গেছে সুজনকে। এ ছাড়া এলাকায় জমি দখলসহ আধিপত্য বিস্তারের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, গ্রেপ্তার সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় এক ডজন হত্যা মামলা রয়েছে।
এর আগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজি অভিযোগ বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকা গ্রেপ্তার হয়েছিলেন সাইদুর রহমান সুজন।
১৫ বছরে বিচার বিভাগের সংস্কার হয়নি— আনিসুল হককে বিচারক
মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের