কালের বিবর্তে এবং বিজ্ঞানের উৎকর্ষে অনেক পেশাই পৃথিবী থেকে হারিয়ে গেছে। এর মধ্যে একটি হলো ফ্রেনোলজিস্ট। ফ্রেনোলজিস্টদের কাজ হলো একজন ব্যক্তির মাথার আকার এবং আকৃতির ওপর ভিত্তি করে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বুঝতে কাজ করা। তারা বিশ্বাস করতেন যে মানুষের মাথার আকৃতি তাদের বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। এটা প্রমাণ করার জন্য তারা যান্ত্রিক ডিভাইস ব্যবহার করতেন। স্নায়ুবিজ্ঞানীরা অবশ্য সেই সময় থেকেই ফ্রেনোলজিস্টদের এই ছদ্মবিজ্ঞানকে অস্বীকার করতেন। পরবর্তী সময়ে এক্সরে, সিটিস্ক্যান এসব আবিষ্কারের কারণে এই পেশার বিলুপ্তি ঘটে।
×
