দেশে ফিরল আরাকান আর্মির হাতে আটক আরও দুই জাহাজ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:১৫ এএম

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসা চারটি কার্গো জাহাজ নাফ নদীতে তল্লাশির নামে জিম্মি করেছিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এগুলোর মধ্যে দুই দফায় তিনটি জাহাজ দেশে পৌঁছালেও একটি এখনো আটকে রেখেছে আরাকান আর্মি। 

গতকাল সোমবার বেলা ১১টায় আরাকান আর্মির ছেড়ে দেওয়া দুটি জাহাজ টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে পৌঁছায়। এর আগে গত শনিবার প্রথম দফায় জিম্মি থাকা একটি জাহাজ ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানান, গত ১৬ জানুয়ারি দুপুরে নাফ নদীর মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকায় ইয়াঙ্গুন থেকে আসা পণ্যবাহী দুটি কার্গো জাহাজ আরাকান আর্মির সদস্যরা তল্লাশির নামে জিম্মি করে। পরদিন একই এলাকায় আরও দুটি জাহাজ জিম্মি করে বিদ্রোহী গোষ্ঠীটির সদস্যরা। শনিবার প্রথম দফায় ছেড়ে দেওয়া একটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। গতকাল আসে আরও দুটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত