৮ ঘণ্টা পর দৌলতদিয়া পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আট ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় প্রান্তে আটকে পরে শতাধিক বাস ও পণ্যবাহী ট্রাক। এর আগে গত বৃহস্পতিবার রাত দেড়টায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, ‘কুয়াশার জন্য ফেরির দিকনির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি  চলাচল শুরু হয়েছে, আশা করি ট্রাক ও বাসের সারি খুব দ্রুত কমে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত