রংপুর প্রেস ক্লাব

সভাপতিসহ ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬ এএম

প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদকসহ ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে রংপুর সমাজসেবা কার্যালয়। গত বৃহস্পতিবার শহর সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান বাদী হয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক আদেশে প্রেস ক্লাব পরিচালনার জন্য ৪ সদস্যের তত্ত্বাবধায়ক নিয়োগ করে। এর বিপরীতে একটি মামলা করে প্রেস ক্লাব।

এরপর গত বুধবার সাংবাদিকরা প্রেস ক্লাবে প্রবেশ করলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯ সাংবাদিককে আসামি করে একটি মামলা দায়ের করে রংপুর সমাজসেবা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত