আল-কাদির ট্রাস্ট মামলায় রায়ের বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি আপিল করেছেন। ইসলামাবাদ হাইকোর্টে করা এই আবেদনে ইমরান খান ও আসিয়া বিবিকে যথাক্রমে ১৪ ও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়, রাষ্ট্রীয় কোষাগারের জন্য যুক্তরাজ্যের সঙ্গে হওয়া চুক্তির ১৯ কোটি পাউন্ড সরিয়ে ফেলার দায়ে দোষী সাব্যস্ত করা হয় এ দম্পতিকে।
অভিযোগ, ঝিলামের আল-কাদির বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণসহ ব্যক্তিগত কাজে এই অর্থ ব্যবহার করা হয়।
চলতি মাসে আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে ১৪ বছর ও বুশরা বিবিকে ৭ বছরের সাজা দেওয়া হয়। এরপর আজ ওই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী। কিছুদিন পর আপিলের ওপর শুনানি শুরু হবে বলে জানান তিনি
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর এই মামলা পরিচালনার সমালোচনা করে তদন্তটিকে অসম্পূর্ণ এবং পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে।
স্বামী-সন্তান নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান ফারজানা রুপা