মুকুটহীন নবাবের জন্মদিন আজ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ এএম

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অভিনয়গুণে স্বতন্ত্র আসন গড়েন আনোয়ার হোসেন। আজ ৬ নভেম্বর, কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন। ১৯৩১ সালের এই দিনে জামালপুরের মেলান্দহে জন্মগ্রহণ করেন তিনি। ‘নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে পান ‘মুকুটহীন নবাব’ খ্যাতি। পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবনে আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জীবন থেকে নেয়া’, ‘লাঠিয়াল’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নয়নমণি’ ও ‘ভাত দে’। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক ও আজীবন সম্মাননাসহ নানা সম্মাননা। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর প্রয়াত হন এই বরেণ্য অভিনেতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত