‘অচেনা অতিথি’ মনিরা মিঠু

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ এএম

নাট্যনির্মাতা এ বাবুলের পরিচালনায় নির্মিত হয়েছে পারিবারিক আবহের নতুন নাটক ‘অচেনা অতিথি’। পাপ্পু রাজের রচনা এবং এনাম সরকারের প্রযোজনায় নাটকটিতে এক মায়ের জীবনের নানা বাস্তবতা, আবেগ ও ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তন্ময় সোহেল, ফারজানা আহসান মিহি, আশরাফুল আলম সোহাগ ও ফাতেমা হীরা। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মনিরা মিঠু জানান, নির্মাতা গুণী শিল্পী নির্বাচনে আপস করেন না; ফলে এই পারিবারিক গল্পটি দর্শকদের হৃদয়ে দাগ কাটবে। প্রায় অর্ধশত নাটকে এ বাবুলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে অভিনেতা তন্ময় সোহেলও নাটকটির ভিন্নধর্মী গল্পের প্রশংসা করেছেন।

শিগগিরই দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত